শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৯:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার (৪ মে) থে‌কে সিঙ্গেল লিগ ফরম্যাটে মাঠে গড়াচ্ছে।

১২ দলের এই প্রতিযোগিতার তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতা চলবে ১১ জুন পর্যন্ত। মোট ৬৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

রানার্সআপ হবে দ্বিতীয় স্থানে থাকা দল। অবনমন লিগ না থাকায় নিচের দিকের দুটি দল ঢাকা প্রথম বিভাগে নেমে যাবে।

একদিনে সব কয়েকিট দল মাঠ নামবে। ম্যাচে কোনো কারণে বাধা-বিঘ্ন সৃষ্টি হলে বিসিবি পরের দিনকে রিজার্ভ হিসেবে রেখেছে।

তার পরের দিন বিশ্রাম। ৭ মে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। ৮ মে রিজার্ভ ও ৯ মে বিশ্রামের দিন। ১০ মে শুরু হবে তৃতীয় রাউন্ড। খেলা হবে ৬টি মাঠে।

৪ মে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও সিটি ক্লাব, ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে।

অন্যদিকে ৭ মে ক্রিকেটার্স অ্যাকাডেমিতে আবাহনী ও সিটি ক্লাব, বিএসসিসিতে মোহামেডান ও ব্রাদার্স, বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ও রূপগঞ্জ, ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও বসুন্ধরা, ইউল্যাবে গুলশান ও প্রাইম ব্যাংক এবং পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও ঢাকা লেপার্ডের বিপক্ষে খেলবে।

তৃতীয় রাউন্ডে পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে আবাহনী ও ব্রাদার্স, ইউল্যাবে মোহামামেডান ও রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে গাজী গ্রুপ ও বসুন্ধরা, বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক, বিএসসিসিতে গুলশান ও অগ্রণী ব্যাংক ও বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডের মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়