শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টসে হেরে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টসে জিতেছে নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় দলটি। চলতি সিরিজে এই প্রথম আগে ব্যাট করবে বাংলাদেশ।  

শনিবার (২ মে) দুপুর দুইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠে চোট পাওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে একাদশে ফিরিয়েছে স্বাগতিকরা। রিপন মন্ডল জায়গা ধরে রাখলেও অপেক্ষা দীর্ঘ হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনের। 

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর শনিবার (২ মে) বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি সিরিজ জেতারও সুযোগ। সফরে কিউইদের বিপক্ষে একাধিক সিরিজ জয়ের নজির নেই টাইগারদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদশ। তবে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। আজ জিতলে সিরিজে সমতা আনতে পারবে কিউইরা। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সিরিজ ঘরে তুলবে লিটন দাসের দল। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়