শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা সভাপতির বিশ্বাস, ইরান ফুটবল বিশ্বকাপে অংশ নেবে

স্পোর্টস ডেস্ক : ইরান বহু আ‌গে থে‌কেই যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের ম্যাচ খেলার দাবি জানিয়ে আসছে। যদিও ফিফার দিক থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সময় বেশি বাকি না থাকায় তেমন সম্ভাবনাও নেই খুব একটা। এমন টানাপড়েনের মধ্যেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আশার কথাই শোনালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি ইনফান্তিনো পুনরায় জোরালোভাবে নিশ্চিত করেছেন আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে। কংগ্রেসে ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতে ইনফান্তিনো বলেন, শুরুতেই আমি পরিষ্কারভাবে নিশ্চিত করতে চাই যে, অবশ্যই ইরান ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত ৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপে প্রতিটি দল, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের বেশ কয়েকবার বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত করতে হবে। এতে ভিসা সীমাবদ্ধতা বা কূটনৈতিক উত্তেজনা কিছু দেশের পরিকল্পনায় জটিলতা সৃষ্টি করতে পারে।

ইরান গত বছর এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বিশ্বকাপের জন্য ভালো লক্ষণ নয়। এই টুর্নামেন্ট ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুটি লস এ্যাঞ্জেলস এবং একটি সিয়াটলে।

যদি যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজ নিজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে তবে ৩ জুলাই ডালাসে একটি নকআউট ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের অংশগ্রহণ ঘিরে কিছু জটিলতা রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু চেয়েছিল। ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং জানিয়ে দিয়েছে নির্ধারিত সূচিই বহাল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়