শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফেরার সময় জানালেন সাকিব

সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে। নিউইয়র্ক তার আবাস স্থল। সেখান থেকে দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও পরিস্থিতি এখনও তার আয়ত্তে নেই। এ নিয়ে ভারতের গণমাধ্যম স্পোর্টস্টাসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে দেশে ফেরার সময়ক্ষণ নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি ও দলে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।’

সেই সমাধান জানিয়ে সাকিবের কথা, ‘আমি এখনও এ নিয়ে পুরোপুরি ভাবিনি। তবে আমি আশাবাদী যে, বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত, আমি শুধু ভালো কিছুর অপেক্ষায় আছি। একটি বিষয় নিশ্চিত— আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি ইতিবাচক যে, বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কীভাবে হবে তা আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

খেলা থেকে বিদায় প্রসঙ্গে সাকিব বলেন, ‘এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সেই আত্মবিশ্বাসটা এখনও আছে।’

এরপরই তার কথা, ‘আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে, আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে, তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সেই ইচ্ছে সবসময়ই থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়