শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপান করা রাজস্থান রয়‌্যাল‌সের অধিনায়ককে শাস্তি দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ আইপিএলে বিতর্কে জড়িয়েছেন। ড্রেসিংরুমে ই-সিগারেট বা ভ্যাপিং করতে দেখা গেছে এই ক্রিকেটারকে। এই ঘটনার জেরে তাকে শাস্তির আওতায় এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। --- ইন্ডিয়া টুডে

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ভ্যাপিং করার ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি ম্যাচ রেফারির নজরে আনেন আম্পায়াররা।

আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, লেভেল-১ অপরাধে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে পরাগকে এবং তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা ‘খেলার সুনাম ক্ষুণ্ন করে এমন আচরণ’-এর সঙ্গে সম্পর্কিত। পরাগ অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে বিসিসিআই জানিয়েছে, লিগের সুনাম অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। দল, কর্মকর্তা এবং খেলোয়াড়দের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এই বিতর্কের সূচনা হয় রাজস্থানের ২২৩ রানের লক্ষ্য তাড়ার সময় ১৬তম ওভারে। যদিও ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় রাজস্থান, তবুও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরাগের আচরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করছেন, একজন অধিনায়ক হিসেবে পরাগের এমন আচরণ দলের তরুণ খেলোয়াড়দের জন্য খারাপ দৃষ্টান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়