শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভব‌কে নি‌য়ে ক্রিকেট সঞ্চালক নোমান নিয়াজের কথার জবাব দি‌লো আইসল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : আইপিএলে মাত্র ১৫ বছর বয়সী প্রতিভা বৈভব সূর্যবংশীকে ঘিরে এখন চলছে তুমুল চর্চা। সম্প্রতি পাকিস্তানের এক সঞ্চালক জানিয়েছেন, তাঁর ব্যাটে নাকি এআই চিপ বসানো রয়েছে। 
এমনই এক রসিকতাপূর্ণ মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

পাকিস্তানের ক্রিকেট সঞ্চালক নোমান নিয়াজ-এর একটি ভাইরাল ইউটিউব মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি মজা করে বলেন, সূর্যবংশীর ব্যাটে সম্ভবত কোনও এআই চিপ ব্যবহার করা হচ্ছে, যা তাঁকে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধেও অনায়াসে ছক্কা হাঁকাতে সাহায্য করছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ডোপ টেস্টের মতো ব্যাট পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ---- আজকাল 

এই মন্তব্যের পর আইসল্যান্ড ক্রিকেট তাদের স্বভাবসিদ্ধ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানায়। মজা করে আইসল্যান্ড ক্রিকেট জানায়, বৈভব সূর্যবংশী তাঁর ব্যাটে যে এআই চিপ ব্য়বহার করেন, তা কোথায় পাওয়া যাবে? নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের ফর্ম হারানো ব্যাটারদের হয়ে এই তথ্য জানতে চাইছি। এর পরেও  প্রবল আলোচনা শুরু হয়। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার রসিকতা করে বলেন, আসলে সূর্যবংশী ওটা এনেছে পৃথিবীর বাইরের সেই গ্রহ থেকে যেখান থেকে ও নিজেই এসেছে। 

আরেক ভক্ত বলেছেন, একটা এআই চিপ দিয়ে কীভাবে ছক্কা মারা সম্ভব? কেবলমাত্র পাকিস্তানিরা এই টেকনেলোজি জানে। ওদের জিজ্ঞাসা করলেই ভাল। 

চলতি আইপিএলে সূর্যবংশী ইতিমধ্যেই দ্রুততম ৪০০ রানে পৌঁছানোর রেকর্ড গড়েছেন এবং তাঁর স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ২৩৮.১০। আগামী ১ মে জয়পুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়