শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেট লাভবান হবে: সাকিব

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।

বোর্ডের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন আয়োজনের দায়িত্বও পেয়েছেন তামিম। আগামী জুনে হতে যাওয়া বিসিবি নির্বাচনে সাবেক এই অধিনায়ক অংশ নেবেন বলেও শোনা যাচ্ছে।

নির্বাচিত হতে পারলে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পেতে পারেন তিনি। 

সাকিব আল হাসানের বিশ্বাস, তামিম নির্বাচিত সভাপতি হতে পারলে দেশের ক্রিকেট অনেক উপকৃত হবে। 

আগামী জুনে বেলজিয়ামে হবে ইইউ টি২০-এর উদ্বোধনী আসর। সেই টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়েছে আজ ভারতের মুম্বাইয়ে।

সেখানেই সাকিব এক সময়ের বন্ধুপ্রতিম সতীর্থ তামিমকে নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘সে (তামিম ইকবাল) এখনো নির্বাচিত হয়ে আসেনি। আমার মনে হয় ওর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সে নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে এবং যদি সভাপতি হয়, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট ওর কাছ থেকে লাভবান হবে হবে।’

তামিম বোর্ডের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দল প্রথম সিরিজ খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে আছে। 

ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুশি সাকিব। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশ দল এখন ব্যক্তি কেন্দ্রিক নয়; বরং দলীয়ভাবে ভালো করছে, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।

আপনারা জানেন, বাংলাদেশ দল আগে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করত। কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়