শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফ্রা‌ন্সের হ‌য়ে এমবাপ্পে বিশ্বকাপ খেল‌তে পার‌বেন না!

স্পোর্টস ডেস্ক : মাত্র মাস দে‌ড়েক বা‌কি বিশ্বকাপ শুরু হতে। তার আগেই বড় চিন্তায় ফ্রান্স। চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার। এরপর নিজেই মাঠ থেকে উঠে যান এমবাপে। স্বাভাবিকভাবেই আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তাঁর খেলা নিয়ে তৈরি হয়ে গিয়েছে সংশয়।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের মেডিক্যাল স্টাফরা এমবাপের চোট পরীক্ষা করেছেন। এমবাপের বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে।’ তবে চোট কতটা গুরুতর তা জানানো হয়নি ক্লাবের তরফে। রিয়াল মাদ্রিদ সূত্রে খবর, চিকিৎসকরা মনে করছেন এমবাপের চোট গুরুতর নয়। 

আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। শুক্রবার রিয়াল বেতিসের সঙ্গে ম্যাচ ছিল এমবাপেদের। ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করেন এমবাপে। ইশারায় তাঁকে তুলে নিতে বলেন। ঝুঁকি নেননি রিয়াল মাদ্রিদের কোচ আলবারো আরবেলোয়া। চোটের জন্য এমবাপের বার্সেলোনা ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এটা ঘটনা, রিয়ালের পাশাপাশি এমবাপের চোট চিন্তায় ফেলেছে ফ্রান্সকেও। তাঁর নেতৃত্বেই আগামী বিশ্বকাপ খেলবে ফ্রান্স। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের আক্রমণের অন্যতম প্রধান ভরসাও তিনি। আর তাই স্বাভাবিকভাবেই এমবাপের চোট উদ্বেগ বাড়িয়েছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপে এমবাপের খেলতে কোনও সমস্যা হবে না। আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের বিশ্বকাপের প্রথম ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়