শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ক্রিকেটার জস বাটলারের সেরা আইপিএল একাদশে জায়গা হলো না রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন জস বাটলার। তাঁর প্রাক্তন সতীর্থ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে 'ফর দ্য লাভ অফ ক্রিকেট' পডকাস্টে অংশ নিয়ে এই দল নির্বাচন করেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার।
তিনি যে দল বেছে নিয়েছেন সেই তালিকায় জায়গা পাননি রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, যুজবেন্দ্র চহাল এবং ভুবনেশ্বর কুমারের মতো তারকারা। ওপেনার হিসেবে বাটলার  বেছে নেন বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। কোহলির ধারাবাহিকতা ও আইপিএলের এক মরশুমে প্রায় ৯৭০ রানকে অসাধারণ বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে গেইলকে তিনি 'সর্বকালের সেরা টি-টোয়েন্টি ব্যাটার' বলে আখ্যা দেন। বাটলারের মিডল অর্ডারে জায়গা পান সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স এবং কাইরন পোলার্ড। দীনেশ কার্তিক উপেক্ষিত থেকে যান। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। যিনি আবার উইকেটকিপিংও করবেন। 

সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল অলরাউন্ডার বাছাই করা। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলকে বেছে নেন বাটলার। যদিও রবীন্দ্র জাদেজার প্রশংসাও করেন তিনি। 

সুনীল নারিন ও রশিদ খানকে নিয়ে তৈরি স্পিন বিভাগ। পেস বিভাগে রয়েছেন জশপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা। 
ডোয়েন ব্রাভোকে অনবদ্য অলরাউন্ডার ও ম্যাচ উইনার বলে উল্লেখ করেন বাটলার। 

উল্লেখযোগ্যভাবে, এই দলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যার সীমা মানা হয়নি। গেইল ও ডি ভিলিয়ার্স, এই দু'জন আইপিএল না জিতেও জায়গা পেয়েছেন সর্বকালের সেরা একাদশে। আবার রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে একাধিকবার খেতাব এনে দিলেও তাঁকে সর্বকালের সেরা আইপিএল একাদশে রাখেননি বাটলার। 

বাটলারের সর্বকালের আইপিএল একাদশ---
বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়