শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকাপ টি‌কি‌টের অগ্নিমূল্য, ফিফাকে তুলোধোনা কোচ পেপ গা‌র্দিওলার

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ যত কাছে আসছে, তত একের পর এক বিতর্কে বিদ্ধ হচ্ছে ফিফা। বিশ্বকাপের খেলার টিকিটের অগ্নিমূল‌্য, টুর্নামেন্ট চলাকালীন বাস-ট্রেনের আকাশছোঁয়া ভাড়া, সমস্ত কিছু তীব্র সমালোচনার মুখে পড়ছে। আর সেই সমালোচনা-নামায় নবতম সংযোজন বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ‘কেয়ারগিভার’-এর টিকিটের অভাব।

শনিবারই ফিফাকে বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে দুরমুশ করে ছেড়ে দিয়েছেন বরেণ‌্য কোচ পেপ গার্দিওলা। ম‌্যাঞ্চেস্টার সিটি কোচ এ দিন ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন যে, সমর্থকদের কথা ভাবা ছেড়ে দিয়েছে ফিফা। বলেছেন, বহু বছর আগে বিশ্বকাপ ছিল ফুটবলকে উপভোগ করার মঞ্চ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতেন, নিজের প্রিয় দলকে সমর্থন করতে। কিন্তু আধুনিক যুগে ফুটবল বিত্তশালীদের খেলায় পরিণত হয়েছে। মনে রাখা উচিত, সমর্থকরা না থাকলে কিন্তু খেলাটাও থাকবে না। ফুটবলকে নিয়ে এ সমস্ত ব‌্যবসাপত্র কিছুই টিকবে না।

যা নিঃসন্দেহে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর অস্বস্তি শতগুণ বাড়াবে। তার উপর বিলেতের এক সংবাদপত্র বিস্তর অনুসন্ধান চালিয়ে ফিফার আয়োজনে একরাশ ভুলভ্রান্তি খুঁজে বার করেছে। যা পরপর নিচে তুলে দেওয়া হল:

যাঁরা হুইলচেয়ারে করে খেলা দেখতে আসবেন, তাঁরা নিজেদের টিকিট কেটে ফেললেও, কেয়ারগিভারদের টিকিট কিনতে পারছেন না।

কেয়ারগিভার কিংবা কম্প‌্যানিয়ন টিকিট বিশেষভাবে সক্ষম সমর্থকরা কিনলেও, তাঁরা যে পাশেই বসবেন, সেই ব‌্যাপারে কোনও রকম নিশ্চয়তা দিতে পারেনি ফিফা। হুইলচেয়ার এবং অ‌্যাকসেসেবল সিটিংয়ের টিকিটের দাম সাধারণ টিকিটের চেয়ে বহুগুণ বেশি।

গত বছরই ফিফার ‘অ‌্যাকসেসেবল টিকিট’ নীতি প্রবল বিষোদগারের মুখে পড়েছিল। কারণ, এর আগে বিশেষভাবে সক্ষম দর্শকদের কখনওই ‘কম্প‌্যানিয়ন টিকিট’ বা ‘কেয়ারগিভার টিকিট’ কিনতে হত না। সেটা তাঁরা বিনামূল‌্যে পেতেন। কিন্তু এবার সেই উপায় নেই। এবার বিশেষভাবে সক্ষম সমর্থকদের নিজেদের তো বটেই। কেয়ারগিভারদের টিকিটও চড়া দামে কিনতে হবে। চার বছর আগে কাতার বিশ্বকাপে বিশেষভাবে সক্ষম সমর্থকদের টিকিটের দাম ছিল দশ ডলার। এবার সেটা বেড়ে হয়েছে একশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ ডলার! অর্থাৎ, চার বছর আগের চেয়ে প্রায় আটত্রিশগুণ বেশি দামে কিনতে হচ্ছে তাঁদের। পেপ গার্দিওয়লা কতটা ঠিক বলেছেন, এবার বোঝা যাচ্ছে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়