শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত‌কে ঘুরে দাঁড়াতে জসপ্রীত বুমরাকে ভরসা ম‌নে কর‌ছে বি‌সি‌সিআই

স্পোর্টস ডেস্ক : ১৯তম আইপিএলের মরশুম যখন একদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই সময়েই আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। আইপিএল শেষ হলেই আন্তর্জাতিক সূচি শুরু হয়ে যাবে ভারতীয় দলের। বিশেষ করে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন বড় চিন্তার বিষয়। বিসিসিআই সূত্রে খবর, চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের বাকি ন’টি টেস্ট ম্যাচেই বুমরাকে খেলানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।

বর্তমানে ডব্লিউটিসি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ইতিমধ্যেই ঘরের মাঠে সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা খেয়েছে দল। সামনে রয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি করে টেস্ট সিরিজ, এরপর আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের হোম সিরিজ। -- আজকাল

একইসঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দিকেও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে আপাতত চলতি বছরে প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানো।
আর সেখানে বুমরাই হচ্ছেন দলের অন্যতম ভরসা। বিসিসিআই সূত্রে বলা হয়েছে, বুমরাহকে ফিট রেখে সব টেস্ট খেলানোর চেষ্টা চলছে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের চারটি টেস্টে তাঁকে পাওয়া যাবে বলেই আশা।

আসল চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজের আগে তাঁকে সতেজ রাখা। প্রয়োজনে কিছু একদিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এর মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে একাধিক প্রথম সারির ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়