শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তিন মা‌সের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটি 

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। 

গত ৭ এপ্রিল অ্যাডহক কমিটি গঠনের পরেই এনএসসির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় যে, আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে। তবে এর মধ্যে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। সময়মত নির্বাচন হবেতো, হলেও কোন প্রক্রিয়ায় হবে?

বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনে করেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় এখন কমিটিশূন্য হলেও কাউন্সিলর নির্ধারণে বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 

এই সংগঠক বলেন, ৯০ দিনের মধ্যে (ক্রিকেট বোর্ডের) নির্বাচন করতে হবে। যেকোনো সময় মানে ৯০ দিনের মধ্যে নির্বাচন না করলে ৯১তম দিনে এই কমিটি অবৈধ হয়ে যাবে। এবং এই কমিটির বিরুদ্ধে যদি কেউ আদালতে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট স্থবির হয়ে যাবে। 

নতুন সরকার জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়েছে। সহসা নির্বাচনেরও কোনো লক্ষণ নেই। তাই কাউন্সিলরশিপ নিয়ে জটিলতার আশঙ্কা আছে। আলমগীর মনে করেন, কোনও কমিটি না থাকলেও সাধারণ পরিষদ দিয়ে কাউন্সিলর নির্ধারণ সম্ভব।

তিনি বলেন, আমার মনে হয় এখন যে জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি থাকল ওটা সমস্যা হওয়ার কথা না। কারণ জেলা ক্রীড়া সংস্থায় এখনও কিন্তু সাধারণ পরিষদ কিন্তু বিদ্যমান আছে। কমিটি ভাঙা হয়েছে, কিন্তু সাধারণ পরিষদ ডিজল্ব করা হয় নাই। সুতরাং কাউন্সিলর দেয়ার ক্ষেত্রে আপনি সাধারণ পরিষদ থেকেই তো অ্যাডহক কমিটির সদস্য বা নির্বাহী কমিটির সদস্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়