শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক পরীক্ষায় পজিটিভ পা‌কিস্তা‌নের নেওয়াজ, সারের সঙ্গে চুক্তি ভেস্তে গেলো

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় বড় ধরনের বিপাকে পড়েছেন। বিনোদনমূলক মাদক ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক মুখপাত্র বুধবার ইএসপিএনক্রিকইনফোকে জানান, বিষয়টি সম্পর্কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ডকে অবহিত করেছে। ইতোমধ্যে পিসিবি আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং তদন্তের ফলাফল একই দিনে আইসিসিকে জানানো হবে। --- ডেইলি ক্রিকেট

জানা গেছে, চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নেওয়াজের নমুনা পরীক্ষায় এই পজিটিভ ফলাফল আসে। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার টুর্নামেন্টে পাকিস্তানের সাতটি ম্যাচেই খেলেন। সুপার এইট থেকেই বিদায় নেওয়া দলের হয়ে তিনি ১৫ রান করেন এবং নেন ৭ উইকেট।

এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ারেও। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলার চুক্তি বাতিল হয়ে গেছে।

নেওয়াজ ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত পুরো আসরে খেলার জন্য প্রস্তুত ছিলেন এবং দুই সপ্তাহ আগেই পিসিবি থেকে এনওসি পেয়েছিলেন। এমনকি সারে এই সপ্তাহেই তাঁর চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরিকল্পনাও করেছিল। তবে শেষ পর্যন্ত সেটি আর বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে নেওয়াজ পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে নিয়মিত খেলছেন। মঙ্গলবার রাতে রাওয়ালপিন্ডির বিপক্ষে দলের ছয় উইকেটের জয়ে তিনি তিন ওভার বল করেন, যদিও কোনো উইকেট পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়