শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড। সৌদি আরবে পিএসএলের ম্যাচ করতে চায় পিসিবি।

সংবাদসংস্থা পিটিআইকে পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সৌদি ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি। ওই সূত্র আরও জানিয়েছে, ‘‌পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, সৌদিতে পাকিস্তানের ক্রিকেটকে ছড়িয়ে দিতে। পাকিস্তান সুপার লিগের কয়েকটি ম্যাচ সে দেশে করতে চাইছে তারা। জেড্ডায় একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চান নকভি। আলোচনা চলছে। তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।

ওই সূত্র আরও জানিয়েছে, কোথায় স্টেডিয়াম তৈরি করা হবে সেই জায়গা এখনও ঠিক হয়নি। এমন একটি জায়গা খোঁজা হচ্ছে যেখানে বেশি দর্শকাসনের স্টেডিয়াম তৈরি করা যায়। তাহলে অনেক বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন।

ওই সূত্র জানিয়েছে, সৌদি ক্রিকেট বোর্ডই প্রথমে পাক বোর্ডকে এই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পছন্দ হয়েছে মহসিন নকভিদের। নিজেদের একটি টি–২০ লিগও শুরু করতে চাইছে সৌদি বোর্ড। ওই সূত্র বলছে, ‘‌কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সৌদি বোর্ডের সঙ্গে পাক বোর্ডের সম্পর্ক বেশ ভাল। পশ্চিম এশিয়ায় পাকিস্তানের অনেক নাগরিক থাকেন। সেখানে খেলা হলে তাঁরাও খেলা দেখতে পাবেন।’‌

এটা ঘটনা, পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত থাকাকালীন পাক বোর্ডের হোম ম্যাচ হত সংযুক্ত আরব আমিরশাহিতে। তখন থেকেই পশ্চিম এশিয়ার দেশগুলির ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ ভাল। এখন দেখার, কত তাড়াতাড়ি এই চুক্তি কার্যকর হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়