শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃথা গে‌লো ডি’ককের শতরান, টানা চতুর্থ হার মুম্বাই ইন্ডিয়া‌ন্সের  

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স তারকায় ভরা দল নিয়েও ছন্দ খুঁজে পাচ্ছে না। ঘরের মাঠ ওয়ানখেডে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। এই হারের ফলে টানা চার ম্যাচে পরাজয়ের মুখ দেখল মুম্বাই, যা দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। আর্শদীপ সিংহের জোড়া আঘাতে দ্রুত দুই উইকেট হারায় তারা। সূর্যকুমার যাদব আবারও ব্যর্থ হন। তবে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন কুইন্টন ডি’কক ও নমন। দু’জনের জুটিতে দ্রুত রান আসে এবং পঞ্জাবের বোলারদের উপর চাপ তৈরি হয়। ৬৮ বলে ১২২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে।

নমন আউট হলেও ডি’কক একাই লড়াই চালিয়ে যান। দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ১১০ রান করেন তিনি, যা আইপিএলে তার তৃতীয় শতরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৫ রান তোলে মুম্বাই।

কিন্তু জবাবে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। প্রথম ওভারেই ২১ রান তুলে ম্যাচের রূপরেখা স্পষ্ট করে দেয় তারা। প্রভসিমরান সিং ও শ্রেয়স আইয়ার মুম্বাইয়ের বোলারদের একপ্রকার ছেলেখেলা বানিয়ে ফেলেন। দু’জনের মধ্যে গড়ে ওঠে ১৩৯ রানের বিশাল জুটি।

আইয়ার ৬৬ রান করে আউট হলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন প্রভসিমরান। ২১ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় পাঞ্জাব। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পঞ্জাব কিংস, আর মুম্বাই নেমে গেছে নবম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়