শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টার মায়ামি ছাড়লেন হা‌ভি‌য়ের মাসচেরানো 

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়া‌মির কোচ হে‌ভিয়ার মাস‌চেরা‌নো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেই এই সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন এই কিংবদন্তি।

২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত আক্রমণভাগের পরিচয় দেয় মায়ামি। এক মৌসুমে ১০১টি গোল করে তারা গড়ে নতুন রেকর্ড, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

ক্লাব বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি, যদিও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।

বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই স্মরণীয় সময় কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়