শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি ‘বড় দেশের’ ভেটোয় আটকে গেল আমিনুলের চাকরি

আইসিসির চাকরি ছেড়ে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ও পরে তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্বও শেষ হয়েছে গত মঙ্গলবার এনএসসি তাঁর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার পর।

এর মধ্যেই একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সেই চাকরিটি হয়নি প্রভাবশালী দুটি দেশ ভেটো দেওয়ায়। আমিনুল বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

আপাতত একটি গবেষণা দলের হয়ে কাজ করছেন জানিয়ে বিসিবির সাবেক এই সভাপতি বলেছেন, ‘আমি এখন আপাতত হয়তো একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’  

২৫ বছরের খেলোয়াড়ি জীবন ও ২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন আমিনুল। তিনি জানিয়েছেন, এখন গবেষণার সঙ্গে বই লিখেও সময় কাটাতে চান। তাঁর বইয়ে বড় একটা অধ্যায় থাকবে বিসিবি সভাপতির দায়িত্বের অভিজ্ঞতা নিয়েও।  

বাকি সময়টা তিনি দিতে চান পরিবারকে, ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে। ক্রিকেটের জন্য যাঁদের ডিপ্রাইভ করেছি এত দিন, সেই পরিবারের কাছে ফিরে যাব।’  

আমিনুল মনে করেন, গত ১০ মাসে দেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই করেছেন তিনি। আপাতত বাংলাদেশেই থাকছেন আমিনুল, তবে কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরে যাবেন। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলে জানিয়েছেন আমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়