শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশালীন ভাষার জন্য শাস্তির মুখে রানা

আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলায়নি রানাকে। কিন্তু ২১৪ রানের লক্ষ্য তাড়া করার সময় ইনিংসের ১৯তম ওভারে দিল্লির ত্রিস্তান স্টাবস যখন গ্লাভস পরিবর্তন করতে যান, তখন বাদ সাধেন চতুর্থ আম্পায়ার অনিশ সহস্রবুধি। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে রানা অশ্লীল শব্দ ব্যবহার করেছেন বলে জানা গেছে। আইপিএল আচরণবিধির লেভেল ১-এর ২.৩ ধারা লঙ্ঘনের শাস্তি হিসেবে রানাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।

ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়ে রানা তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়ও শাস্তি পেয়েছেন। স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে চেন্নাই অধিনায়ককে। তাঁর বিরুদ্ধে আইপিএলের আচরণবিধির ধারা ২.২২ লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

টানা তিন ম্যাচ হারের পর গত রাতে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ১৮৯ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ৫৬ বলে ১৫ চার ও ৪ ছক্কায় ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেন্নাইয়ের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। আর দিল্লি দুই জয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছে। রানা প্রথম তিন ম্যাচ খেলে সর্বসাকল্যে ২০ রান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়