শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফ্রিকা কাপ ক্রিকেট আস‌ছে এশিয়া কাপের আদ‌লে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ক্রিকে‌টের আদলে টি-‌টো‌য়ে‌ন্টি আ‌ফ্রিকা কাপ চালুর উদ্যেগ নিয়েছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের মাধ্যমে আফ্রিকান ক্রিকেটের বাণিজ্যিক প্রসার এবং নিজস্ব তহবিল সংগ্রহ করতে চায় সংস্থাটি।

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নির্বাচিত করার মাধ্যমে এসিএ পুনর্গঠিত হয়। বর্তমানে তারা আর্থিকভাবে লাভজনক বিভিন্ন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, তবে ২০২৭ সালের আগে এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর সম্ভাবনা কম।

আফ্রিকা কাপের সাফল্যের জন্য মহাদেশের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণকে বাধ্যতামূলক মনে করছে এসিএ। তবে প্রোটিয়াদের ব্যস্ত সূচিই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের দম ফেলার সময় নেই। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে এই টুর্নামেন্টের পক্ষে থাকলেও, তারা তাদের পূর্ণ শক্তির দল পাঠাতে পারবে কি না, তা নির্ভর করছে নতুন এফটিপির ওপর।

আফ্রিকা কাপ শুরুর আগে চলতি বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আলোচনা চলছে। ভিক্টোরিয়া ফলসে নবনির্মিত মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়ার খেলার সম্ভাবনা রয়েছে।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের এই সিরিজটি ওয়ানডে ফরম্যাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিরিজের আয়ের একটি অংশ এসিএ-র তহবিলে জমা হবে, যা প্রস্তাবিত আফ্রিকা কাপের প্রচার হিসেবে কাজ করবে।

গত এক বছরে প্রতিবেশী দেশগুলোতে সফরের বিষয়ে দক্ষিণ আফ্রিকার আগ্রহ বেড়েছে। ২০২৫ সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার নতুন মাঠে ম্যাচ খেলেছে প্রোটিয়ারা। ১৮ মাস পর যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়