শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থান ছেড়ে আম্বা‌নির মুম্বইয়ে যাবে বৈভব! ভার‌তের ক্রিকেটাঙ্গ‌নে জল্পনা

স্পোর্টস ডেস্ক : প্রতি ম্যাচেই মারকাটারি ইনিংস। এখন আর চমক নয়, বৈভব সূর্যবংশী মানেই ধামাকা! রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। কিন্তু সেই যাত্রা কি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে? বৈভব কি এবার মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছে? প্রাক্তন ক্রিকেটার যতীন পরাঞ্জাপের কথায় আচমকা জল্পনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রাজস্থানের। সেখানে ১৩ বলে ৩৯ রান করে বৈভব। তার মধ্যে জশপ্রীত বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকায় বিস্ময় প্রতিভা। তবে ওই ম্যাচের আগেই যতীন সোশাল মিডিয়ায় লেখেন, ‘বৈভব সূর্যবংশী আজ তার ভবিষ্যতের দলের বিরুদ্ধে খেলতে চলেছে।’ অর্থাৎ যতীন যেন বলে দিলেন, আগামী সময়ে মুম্বই ইন্ডিয়ান্সে দেখা যেতে পারে বৈভবকে। -- সংবাদপ্রতি‌দিন

যতীন দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক ছিলেন। রোহিত শর্মার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। এমনকী হিটম্যানের টেস্ট কেরিয়ার বাঁচানোয় যতীনের অবদান আছে। তাই তাঁর কথা হেলাফেলা করতে নারাজ অনেকে।

এমনিতে নতুন প্লেয়ার তুলে আনার জন্যই পরিচিত মুম্বই। জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ক্রূনাল পাণ্ডিয়া, তিলক বর্মাদের ‘খুঁজে’ এনেছে মুম্বই ম্যানেজমেন্ট। 

আবার এটাও ঠিক, ২০২৩ সালে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আনার জন্য প্রচুর টাকা খরচ করেছিলেন আম্বানিরা। তাহলে বৈভবকে নিয়ে আসতে দেদার অর্থ খরচ করবে না কেন? প্রশ্ন অনেকের। 

তবে পুরোটাই জল্পনা। বৈভবকে আবিষ্কার করেছে রাজস্থানই। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। বৈভবকে তারা সহজে ছাড়বে বলে মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়