শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমি তো মেশিন নই, ভারতীয় দল নির্বাচকদের কটাক্ষ মহম্মদ সামির

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা ও দক্ষতা কেন গুরুত্বপূর্ণ তা দেখিয়ে দিলেন মহম্মদ সামি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে বঙ্গপেসার দুর্দান্ত পারফরম্যান্স করেন। সামির বিষাক্ত বোলিংয়ে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড ফিরে যান। 

দুই তারকা ব্যাটার বিপজ্জনক হয়ে ওঠার আগেই সামি বিষ ঢালেন। চার ওভার হাত ঘুরিয়ে সামি ২টি উইকেট নেন। তিনি ৯ রান দেন। ১৮টি ডট বল করেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৮টি ডট বল করা কিন্তু রীতিমতো কঠিন ব্যাপার। সেই কঠিন কাজটাই সামি করেছেন। 

গতির উপরে নির্ভর না করে, সামি সূক্ষ্ম বৈচিত্র্য আনেন বোলিংয়ে। সামি বলেন, '' পিচ মন্থর ছিল। বল পড়ে ধীরে আসছিল। নতুন বলে লাইন ও লেন্থ খুব গুরুত্বপূর্ণ। ব্যাটারদের মারার জায়গা দিলে ওরা বোলারকে শাস্তি দেবে।

গতবছরের মার্চের পরে আর খেলেননি সামি। তিনি বলছেন, ''আমি মেশিন নই। আমার পারফরম্যান্স ওঠানামা করতেই পারে। গত কয়েক বছরে আমি ভালো খেলেছি। মানুষ সেটা খেয়াল না করলে সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সবসময় ভালো করার চেষ্টা করি।

সামি আরও বলেন, ''ফিট থাকলে নিজের দক্ষতা নিয়ে কাজ করা যায়। তাই আমি ঘরোয়া ম্যাচগুলো খেলেছি।'' উপেক্ষিত ফাস্ট বোলার মহম্মদ সামি দুর্দান্ত পারফরম্যান্স করে বিসিসিআই নির্বাচকদের কাছে বড় বার্তা পাঠালেন।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ কিংবা তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে দলে বিবেচনা করা হয়নি। তবুও সামি দমছেন না। তিনি বল হাতে ম্যাজিক দেখিয়েই চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়