শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লি‌গে মুলতান সুলতানস এর বিরু‌দ্ধে খেল‌তে নে‌মে প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে একটি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। পরের দুই ওভারে যদিও খরুচে বোলিং করলেন তিনি। তবে আরও একটি উইকেট নিয়ে দলের সফলতম বোলার এই বাঁহাতি পেসারই।

লাহোর কালান্দার্সের জয়ে ফেরায় উল্লেখযোগ্য অবদান রেখেছে মুস্তাফিজের এই বোলিং। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে কালান্দার্স করে ৫ উইকেটে ১৮৫ রান। জবাবে ১৬৫ রানে আটকে যায় সুলতানস।

তিন ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। কালান্দার্সের এই জয়ে বড় অবদান আছে বাংলাদেশের আরেক ক্রিকেটার পারভেজ হোসেনেরও। প্রথম দুই ম্যাচে চার নম্বরে ব্যর্থতার পর, প্রথমবার ওপেনিংয়ে সুযোগ পেয়ে পাঁচ ছক্কা ও দুই চারে ১৯ বলে ৪৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

রান তাড়ায় প্রথম পাঁচ ওভারে ২ উইকেটে ৪৮ রান করে সুলতানস। ষষ্ঠ ওভারে বোলিং পান মুস্তাফিজ। স্রেফ ৫ রান দিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে বিদায় করেন তিনি। স্লোয়ার ডেলিভারি বেরিয়ে এসে খেলে লং অনে ধরা পড়েন পাকিস্তানের ব্যাটসম্যান। বাকি পাঁচ বল থেকে আসে কেবল পাঁচটি সিঙ্গল।

অষ্টম ওভারে মুস্তাফিজের প্রথম তিন বলের মধ্যে পরপর দুটি চার মারেন শান মাসুদ। বাকি তিন বলে চার রানের বেশি তিনি দেননি। এই ওভারে আসে ১৩ রান।

দশম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান মুস্তাফিজ। দ্বিতীয় বলে চার মেরে তৃতীয় বলে ফুল টস মিস করে এলবিডব্লিউ হন মাসুদ (১৮ বলে ৪৪)। শেষ তিন বলে দুটি ছক্কা হজম করেন মুস্তাফিজ। এই ওভারে আসে মোট ১৯ রান।

আসরে তিন ম্যাচে প্রথমবার একাধিক উইকেট পেলেন মুস্তাফিজ। প্রথম দুই ম্যাচে আঁটসাঁট বোলিংয়ে তার উইকেট ছিল একটি করে।

অধিনায়ক অ্যাশটন টার্নারের ২২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে সুলতানস। মুস্তাফিজের দুটি ছাড়া একটি করে উইকেট পান আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা।

ব্যাট হাতে কালান্দার্সের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মাদ নাইম। ২৮ বলে চারটি করে চার ও ছক্কায় গড়া ইনিংসে ম্যাচ সেরার স্বীকৃতিও পান এই ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়