শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের কারণ জানালেন আমজাদ হো‌সেন

স্পোর্টস ডেস্ক: সোমবার (২৩ মার্চ) আমজাদ হোসেনকে সরিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বানানো হয়েছে মোখসেদুল কামাল বাবুকে। একটু পরেই জানা যায়, বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে হঠাৎ দায়িত্ব ছাড়ার কারণ জানালেন তিনি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়ে পদত্যাগ করেছেন আমজাদ। সেখানে জানিয়েছেন, বিসিবিতে আর কাজ না করার কারণ। সোমবার রাতে গণমাধ্যমকে আমজাদ বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। 

আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।

যদিও মিডিয়া কমিটি থেকে নিজের বাদ পড়ার কারণ জানেন না আমজাদ, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।

বোর্ডে হস্তক্ষেপ করলে আইসিসি থেকে শাস্তি আসতে পারে উল্লেখ করে এনএসসিকে চিঠি দিয়েছিল বিসিবি। এই প্রসঙ্গে আমজাদ বলেন, ‘আমি তো বলেছি গত ১০ দিন সম্পূর্ণ সবার সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম। নির্দিষ্ট করে বললে আমি ওমরাহতে ছিলাম, কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমি আসলে বলতে পারব, কী হয়েছে। আমি ওই সময়ে (এনএসসিকে বিসিবি চিঠি) ছিলাম না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়