শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : টি–২০ বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে রবিবারই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলি এখনও দেশে ফিরতে পারেনি। ভারতেই আটকে রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আকাশসীমায় একাধিক বিধিনিষেধ রয়েছে। অনেক আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ রয়েছে। যা ঘুরপথে বিমান চলাচল করছে। এই পরিস্থিতির জন্যই ক্রিকেটাররা ফিরতে পারছেন না দেশে।

এই পরিস্থিতিতে ক্রিকেটার, কোচেরা, সাপোর্ট স্টাফরা, পরিবারের সদস্যরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। গোটা পরিস্থিতিটা বুঝতে পারছে আইসিসিও। তাই তারা সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‌মিসাইল হামলার হুমকি থাকায় অনেক আকাশসীমা বন্ধ রয়েছে। অনেক বিমানই শেষ মুহূর্তে বাতিল করতে হচ্ছে।’‌ আইসিসি জানিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই। স্বাভাবিকের চেয়ে দেরি হচ্ছে। ক্রিকেটারদের এই সমস্যার জন্য দুঃখিত।

আইসিসি ক্রমাগত বিমান সংস্থা, চার্টার্ড বিমান থেকে শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ–সবার সঙ্গেই যোগাযোগ রাখছে।

শেষ খবর পাওয়া অবধি দক্ষিণ আফ্রিকা দল সম্ভবত বুধবার রাতেই রওনা দেবে। আর ওয়েস্ট ইন্ডিজের নয় ক্রিকেটার ইতিমধ্যেই দেশে ফিরেছেন। বাকি ১৬ জন আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফেরার বিমান পেয়ে যাবেন। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়