শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌সি‌সিআইর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, বাদ পড়লেন মোহম্মদ শামি

স্পোর্টস ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবারের চুক্তিতে নেই এ প্লাস ক্যাটাগরি। নতুন চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরি রাখা হয়েছে গ্রেড এ।

তিন গ্রেডে মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি রাখা হয়েছে। আগের বছরের তালিকা থেকে পাঁচজন বাদ পড়েছেন। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। তিনি রয়েছেন সি গ্রেডে।

সর্বোচ্চ এ গ্রেডে জায়গা পেয়েছেন ৩ ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার জাসপ্রিত বুমরাহ। বি গ্রেডে রয়েছেন ১১ জন ক্রিকেটার। অভিজ্ঞ কোহলি-রোহিত আছেন এই ক্যাটাগরিতেই।

গত মৌসুমে গ্রেড এ-তে থাকলেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন মোহাম্মদ শামি। এ ছাড়াও বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাটিদার, মুকেশ কুমার ও সরফরাজ খান।

ভারতের কেন্দ্রীয় চুক্তির তালিকা-----

গ্রেড এ (৩ জন):

শুবমান গিল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

গ্রেড বি (১১ জন):

বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, ইয়াসভি জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার।

গ্রেড সি (১৫ জন):

অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিংকু সিং, শিভম দুবে, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণই, রুতুরাজ গায়কোয়াড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়