শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ওভারের নাটকে বেঁচে গেল ইংল্যান্ড, হৃদয় ভাঙল নেপালের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়ান্টদের কঠিন পরীক্ষা নিচ্ছে মিনোসরা। গতকাল অল্পের জন্য নেদারল্যান্ডের বিপক্ষে অঘটনের হাত থেকে বেঁচে গেছে পাকিস্তান। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্র দারুণ লড়াই উপহার দিয়েছে টুর্নামেন্টের হট ফেবারিট ভারতের বিপক্ষে। আর আজ ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে দিল নেপাল। অল্পের জন্য এবারের আসরের প্রথম অঘটনের শিকার হওয়া থেকে বেঁচে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ওভার পর্যন্ত লড়ে ইংল্যান্ডের কাছে হারল নেপাল।

রোববার (৮ ফেব্রুয়ারি) ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ সি'র ম্যাচে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে দীপেন্দ্র সিং এইরি ও লোকেশ বমের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভার পর্যন্ত জয়ের পথে ছিল নেপাল। কিন্তু স্যাম কুরানের শেষ ওভারে আর জয়ের জন্য দরকারি রান তুলতে পারেননি লোকেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে থামে নেপালিরা।

কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে চমক দেখিয়েছিল নেপাল। আজ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকেও প্রায় হারিয়ে দিচ্ছিল তারা। কিন্তু স্নায়ুক্ষয়ী মুহূর্তে আর চাপ নিতে পারল না নেপালিরা। স্যাম কুরানের করা শেষ ওভারে জয়ের জন্য ১০ রান লাগলেও লোকেশ বম আর করন কেসি মিলে নিতে পেরেছেন মাত্র ৫ রান। ফলে মাত্র ৪ রানে হারতে হলো আইসিসির সহযোগী সদস্য দলটিকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়