শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানদের বিপক্ষে ২০ মাসের অপেক্ষার পর কিউইদের জয়

২০২৪ সালের ৮ জুন। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। কিউইদের সেবার সুপার এইটে না উঠতে পারার নেপথ্যে এই বিশাল হার একটা কারণ ছিল। সেই পরাজয়ের দীর্ঘ ২০ মাস পর আজ রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সেই হারের যেন মুধর প্রতিশোধটা নিয়ে নিল ব্ল্যাক ক্যাপসরা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১.৪ ওভারে ২ উইকেটে ১৪ রানে পরিণত হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফিন অ্যালেন (১) ও রাচীন রবীন্দ্রকে (০) ফেরান মুজিব উর রহমান। দুই ব্যাটারকেই বোল্ড করেছেন মুজিব। সাময়িক চাপে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা (সাইফার্ট-ফিলিপস)।

দশম ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে বোল্ড করেন রশিদ খান। ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ফিলিপস করেন ৪২ রান। এক প্রান্তে দাঁড়িয়ে সাইফার্ট তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন। ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৬৫ রান। ১৩তম ওভারের পঞ্চম বলে সাইফার্টকে ফিরিয়ে আফগানিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ নবি।

চেন্নাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ২ উইকেট হারিয়ে ৪৪ রান করে রশিদের দল। রয়েসয়ে শুরু করা আফগানিস্তান ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে। তৃতীয় উইকেটে ৫১ বলে ৭৯ রানের জুটি গড়েন গুলবাদিন নাইব ও সেদিকউল্লাহ আতাল। তিন নম্বরে নামা গুলবাদিন ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৬৩ রান। যা আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে আফগানরা।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রাচীন রবীন্দ্র, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি। যাঁর মধ্যে রাচীন ১ ওভারে ১৪ রান খরচ করে এক উইকেট নিয়েছেন। ১৮তম ওভারের প্রথম বলে রাচীনকে ছক্কা মারেন গুলবাদিন। ঠিক তার পরের বলে ছক্কা মারতে গিয়ে গুলবাদিন সোজা আকাশে বল তুলে দেন। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সাইফার্ট সহজেই সেটা তালুবন্দী করেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আক্ষরিক অর্থেই ‘ডি’ গ্রুপকে মৃত্যুকূপ বলা যায়। নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা তিন পরাশক্তির সঙ্গে রয়েছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। সেই গ্রুপ অব ডেথের প্রথম ম্যাচ আজ শুরু হয়েছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। চেন্নাইয়ে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়