শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ

স্পোর্টস ডেস্ক :  অদম্য টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্ত একাদশকে হারিয়ে ফাইনালে উঠলো দুর্বার একাদশ। প্রথম ম্যাচে ধুমকেতু একাদশকে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালে দুর্বার একাদশের মুখোমুখি হবে ধুমকেতু একাদশ।

এদিন আগে ব্যাট করে ১৪৫ রান তোলে দুরন্ত। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় দুর্বার। দলটির হয়ে ৫৮ রানের ইনিংস খেলে জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। ---- ডেই‌লি ক্রিকেট

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে দুরন্ত একাদশকে ব্যাটিংয়ে পাঠান শান্ত। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি দুরন্ত। ডাক মেরে ফিরেছেন ওপেনার জিসান আলম। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন, তিনে নামা জওয়াদ আবার ও চারে ব্যাট করতে নামা আজিজুল হাকিম তামিম ফিরেছেন এক অঙ্কের ঘরে।

তবে ৫ নম্বরে নামা আরিফুল ইসলাম লড়াই চালিয়ে গেছেন। দুর্বারের বোলারদের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন তিনি। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন আরিফুল। ৩২ বলে ৪১ রান করেছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেওয়া এসএম মেহরব হোসেন খেলেছেন ২৩ বলে ৩৬ রানের ইনিংস। শেষের দিকে আব্দুল গাফফার সাকলাইন খেলেছেন ৯ বলে ১৮ রানের ক্যামিও।

দুর্বারের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। দুটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।

রান তাড়ায় দুর্বারকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। বিশেষ করে জয় দুরন্তের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান। ১৭ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলে ফেরেন সোহান।

বড় ইনিংস খেলতে পারেননি শান্ত। ৯ বলে খেলেছেন ৫ রানের ইনিংস। ফিফটির দেখা পেয়েছেন জয়। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। সাকলাইনের বলে আউট হওয়ার আগে করেছেন ৫১ বলে ৫৮ রান। দারুণ ব্যাটিং করা নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ২৪ বলে ২৮ রান করে। দুরন্তর হয়ে ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সাকলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়