শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

স্পোর্টস ডেস্ক : শ‌নিবার (৭ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

স্থানীয় সময় সন্ধা ছয়টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই পারফর্ম করবেন ঋষভ শর্মা ও শিবামণি। এরপরই দেখা যাবে আসল চমক। জেটপ্যাক পরা এক শিল্পীর মাধ্যমে আকাশপথে স্টেডিয়ামে প্রবেশ করবে বিশ্বকাপের ঝকঝকে ট্রফি।

ট্রফিকে স্বাগত জানাবেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ও ভারতের ক্রিকেটার রোহিত শর্মা। তাদের সঙ্গী হিসেবে থাকবেন অংশগ্রহণকারী ২০ দেশের প্রতিনিধি হিসেবে ২০জন শিশু। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন।

বিনোদনের জন্য এরপর রয়েছে মূল পর্ব। ভারতের জনপ্রিয় র‌্যাপ শিল্পী বাদশা লাইভ পারফরম্যান্স করবেন। নৃত্যের তালে তালে দর্শকদের মাতাবেন নোরা ফাতেহী। তিনি দলীয় নৃত্য করবেন। শেষে থাকবে জমকালো আতশবাজি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে দর্শকদের টিকিট কাটতে হবে। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে এই অনন্য আয়োজনের কোনো মুহূর্তই মিস না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়