শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিল দেব বল‌লেন, পাকিস্তান মূলত নিজেদের ক্রিকেটারদের সাথে অবিচার করছে 

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কট করায় নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। নিজেদের মতো করে তারা দিচ্ছেন পক্ষে বিপক্ষে মতামত। 

এবার তাতে যোগ দিলেন ভারকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। ভারত ম্যাচ বয়কট করে নিজেদের ক্রিকেটারদের সাথে অবিচার করছে পা‌কিস্তান।

টানাপোড়েনের শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ায়। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। গুঞ্জন উঠেছিল, বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে পাকিস্তান। তবে বয়কট করেছে ভারতের বিপক্ষে ম্যাচ। তাতেই বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে আইসিসি।

এনডিটিভিকে কপিল বলেন, ‘সিদ্ধান্ত (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট) খেলোয়াড়েরা নিয়ে থাকলে তারা সামনে এসে বলতে পারে। কিন্তু বোর্ড যদি নির্দেশ দেয় যে খেলবে না এটা দেশের সুনাম নষ্ট করবে।

ক‌পিল বলেন, এটা পাকিস্তানের জন্য ভালো দেখায় না। তোমরা একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছো। অতীতে পাকিস্তান অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে এসেছে। তাদের বিশ্বকাপ খেলতে না দিলে খেলাটিই ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান আসলে নিজেদের ক্রিকেটারদের সঙ্গেই অবিচার করছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় দর্শক হারানোর শঙ্কায় আছে পাকিস্তান। তবে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করায় খুব একটা প্রভাব পড়বে বলে মনে করেন না সাবেক এ ক্রিকেটার। পাকিস্তানের জন্য কেউ আর অপেক্ষা করবে না বলেও মনে করেন কপিল।

ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন, ‘দর্শকেরা কষ্ট পেলেও (পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করায়) দীর্ঘ মেয়াদে হয়তো ভুলে যাবে। সবাই নিজেদের মতো করে সামনের দিকে তাকাবে। আসলে কেউ আর তাদের (পাকিস্তান দল) জন্য অপেক্ষা করবে না। ক্রিকেট এগিয়ে যাবে, তার সঙ্গে মানুষও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়