শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় নেই। তবে মাঠের খেলার চাইতে মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোর পর তাদের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যদিও বয়কটের কোনো কারণ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানের এমন সিদ্ধান্ত। --- ডেই‌লি ক্রিকেট

আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রায় সমালোচনা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষকরা। এবার নতুন করে আইসিসি গঠনের দাবি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘জেন্টেলম্যানদের খেলা ক্রিকেটে চেতনা বজায় রাখতে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার। আইসিসি দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের বন্দি হয়ে গেছে।’

ভারতের বাজার থেকে বড় অঙ্কের অর্থ আয় করে থাকে আইসিসি। যার কারণে ভারতের প্রতি আইসিসির প্রীতি মাঝেমধ্যে দেখা যায়। যা নিয়ে অসন্তুষ্ঠ পাকিস্তান।

বিশ্ব ক্রিকেটের ৭০-৮০ শতাংশ আয় আসে ভারতের বাজার থেকে। যার কারণে ভারতকে বেশি অর্থ দেয় আইসিসি। মূলত, যেখান থেকে বেশি আয় আসে, আইসিসি সেদিকেই যায়।

আইসিসির যেকোনো সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব রাখে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেটি পছন্দ নয় পাকিস্তানের। আইসিসির এমন অবস্থান নিয়ে বরাবরই প্রতিবাদ করে এসেছে পাকিস্তান। এবার তো আসলো নতুন করে আইসিসি গঠনের মতো প্রস্তাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়