শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি, বল‌লেন পিসিবির প্রাক্তন প্রধান এহসান মা‌নি

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলে বড় শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। শোনা যাচ্ছে, বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছেঁটে ফেলা হতে পারে। এমন চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই বড় দাবি এহসান মানির। তিনি জানান, ভারত ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে শাস্তি দিতে পারে না আইসিসি। দাবি করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শাস্তি দেওয়ার অধিকার নেই ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার। --- আজকাল

পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্মতি দিয়েছে। কিন্তু পাশাপাশি স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে খেলব না পাকিস্তান। কিন্তু কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। 

পাকিস্তানের সিদ্ধান্তের পর একটি বিবৃতি দেয় আইসিসি। মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে সেটা জানানো হয়েছে। কিন্তু তার সঙ্গে সহমত নন মানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান জানান, পিসিবি শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত মেনে চলছে। দাবি করেন, ভারতও একই কাজ করেছিল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। 

সেই সিদ্ধান্ত ভারত সরকারের ছিল। তখন ভারতকে শাস্তির মুখে পড়তে হয়নি। এহসান মানি বলেন, 'সরকারের পরামর্শ মেনে চললে পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। এর ভিত্তিতেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি ভারত সরকার। দ্বৈত আচরণ থাকা উচিত নয়।

এই পরিস্থিতি সঠিকভাবে হ্যান্ডেলে না করার জন্য আইসিসিকে কটাক্ষ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। দাবি করেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বেশ কিছুদিন ধরে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছিল। যা উপেক্ষা করে আইসিসি। 

মানি বলেন, 'দুর্ভাগ্যবশত, সমস্যার সমাধান না করে, অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় আইসিসি। তোমরা দেশের সরকারকে হস্তক্ষেপের সুযোগ দিয়েছো। বিশেষ করে, পিসিবির চেয়ারম্যান বর্তমান সরকারের মন্ত্রী জানার পরও।' পাকিস্তানের প্রাক্তন চেয়ারম্যান এই দাবি করলেও, শেষপর্যন্ত জল কতদূর গড়ায় সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়