শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পার‌লেন না জ‌কো‌ভি‌চ, অ‌স্ট্রেলিয়ান ও‌পে‌নে গ্র্যান্ড স্ল্যাম জি‌তলেন কা‌র্লোস আলকারাজ

স্পোর্টস ডেস্ক : টে‌নিস কো‌র্টে অ‌বিশ্বাস‌্য পারফর‌মেন্স দেখা‌লেন কা‌র্লোস আলকারাজ। অ‌স্ট্রেলিয়ান ও‌পে‌নের ফাইনা‌লে তি‌নি হা‌রি‌য়ে দি‌লেন ২৪বার গ্র‌্যান্ডস্ল‌্যাম জয়া নোভাক জ‌কো‌ভিচকে।

রোববার (১ ফেব্রুয়ারি) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম সেট ৬-২ গেমে জিতে নেন জোকোভিচ। একই ব্যবধানে পরের সেট জিতে ঘুরে দাঁড়ান কার্লোস আলকারাজ। 

তৃতীয় সেট তিনি জেতেন ৬-৩ গেমে। তবে চতুর্থ সেট জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আলকারাজকে। শেষ পর্যন্ত ৭-৫ গেমে জিতে বাজিমাত করেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।    

এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের স্বাদ পেলেন আলকারাজ। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’।

আলকারাজের আগে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন মোট ১৮ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী খেলোয়াড়। তবে তার চেয়ে কম বয়সে আর কোনো পুরুষ খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।
 
এই জয়ে ডন বাজের ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন আলকারাজ। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সময় যুক্তরাষ্ট্রের বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন। 
 
৩৮ বছর বয়সী জোকোভিচ এই স্বাদ পেয়েছিলেন ২৯ বছর বয়সে, রজার ফেদেরার ২৭ বছর বয়সে, আর রাফায়েল নাদাল ২৪ বছর বয়সে। টেনিসের উন্মুক্ত যুগে আলকারাজের আগে সবচেয়ে কম বয়সি ছিলেন তার স্বদেশী নাদাল। 

ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন— এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি আগে কখনও কোয়ার্টার-ফাইনালই পার হতে পারেননি। এইবার প্রথমবার ফাইনালে উঠেই উঁচিয়ে ধরলেন ট্রফি। 
 
মেলবোর্নে আগে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এখানে তার একাদশ ফাইনালে এসে প্রথম তেতো স্বাদ পেতো হলো পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান এই তারকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়