শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোচ গম্ভীরের উপরেই ভরসা রাখা উচিত, ভারতকে পরামর্শ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার অ‌ধিনায়ক বাভুমার 

স্পোর্টস ডেস্ক : তাঁর দলের কাছে টেস্ট সিরিজ হারার পরই 'গেল গেল' রব শুনতে হয়েছিল ভারতের হেডকোচ গৌতম গম্ভীরকে। অনেকেই মন্তব্য করেছেন, গম্ভীরকে সরানো হোক। বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন কোচ করা হোক ভারতের।

দক্ষিণ আফ্রিকার তারকা তেম্বা বাভুমা কিন্তু গম্ভীরের পাশে এসে দাঁড়াচ্ছেন। বলছেন স্প্লিট কোচিং খেলোয়াড়দের বিভ্রান্ত করে দেয়। গম্ভীরের উপরই ভরসা করা উচিত। 

বাভুমা বলছেন, কেউ কেউ হয়তো বলতে পারেন, গম্ভীর হয়তো সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন। আর অন্য কেউ টেস্ট ক্রিকেটের দায়িত্ব পালন করবেন। বাভুমা আরও বলেন, ২০২৩ সালে প্রোটিয়াদের দলে লাল এবং সাদা বলে দু'রকম কোচের ভূমিকা ভাগ করে নেওয়ার বিষয়টি আমরা চেষ্টা করেছিলাম।

বাভুমা বলছেন, সেই সময়ে এই থিওরি ছিল। ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন কোচ। কিন্তু এখন সেই ধারণা বদলে গিয়েছে। সব ফরম্যাটে একজন কোচ রাখাই যুক্তিযুক্ত। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞ এবং ফ্যানদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকেই গম্ভীরকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। 

বিসিসিআইয়ের সচিবের দাবি, এমন কোনও প্রশ্নই উঠছে না। একটি সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে শেষ সিদ্ধান্ত বিসিসিআইকেই নিতে হবে।

সইকিয়া বলেন, ভারত ১৪০ কোটি মানুষের দেশ। সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। সবার মতামত থাকবে। আমরা কাউকে আটকাতে পারব না। মিডিয়া-সহ সবাই নিজের মতামত দিতেই পারে। প্রচুর খবর রটছে। অনেক প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটার নিজেদের মতামত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভরে যাচ্ছে। কিন্তু বিসিসিআইয়ে‌ আমাদের নিজস্ব ক্রিকেট কমিটি আছে। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সেই কমিটি গড়া। তাঁরাই সব সিদ্ধান্ত নিচ্ছে। 

দল নির্বাচনের জন্য পাঁচজন নির্বাচক আছে। ওদেরও যোগ্যতা দিয়ে এই জায়গায় পৌঁছতে হয়েছে। প্রত্যেক সিদ্ধান্তের বিরোধী মতামত হতেই পারে। সবার মতামত নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট কমিটি এবং নির্বাচকরাই নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়