শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আই‌সি‌সি র‍্যাংকিংয়ে বড় লাফ সুপ্তার, সুসংবাদ রাবেয়ারও

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ভালো ফর্মে থাকা বাংলাদেশি খেলোয়াড়রা সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং-এ বড় লাফ দিয়েছে।

নেপালে চলমান টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত এখনো পর্যন্ত। আর তাতে বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছে। --- ডেই‌লি ক্রিকেট

ওপেনার শারমিন আক্তার সুপ্তা নেতৃত্ব দিয়েছেন, চার ইনিংসে ১৫৬ রান করে ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডানহাতি।

সুপ্তা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ফিফটি হাঁকিয়েছেন এবং র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ উন্নতি করে ৩৫তম অবস্থানে আছেন।

আরেক ব্যাটার সোবহানা মোস্তারি তার ধারাবাহিক পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ উঠে ৫২তম স্থানে অবস্থান করছেন।

টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ভালো খবর আছে। স্পিনার রাবেয়া খান প্রথম ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করে ১৪তম স্থানে পৌঁছেছেন। ফাহিমা খাতুনও ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ নারী দল বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডের বিপক্ষে নেপালের মুলপানিতে সুপার সিক্সের ম্যাচ খেলবে।

এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডের সঙ্গে কির্তিপুরে ম্যাচ। শেষ সুপার সিক্স ম্যাচে তারা রোববার (১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুলপানিতে খেলবে।

সুপার সিক্সের শীর্ষ চার দল আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে যাবে, যেখানে ইতিমধ্যেই আটটি দল নিজেদের জাইয়গা নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়