শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহীর হয়ে উইলিয়ামসনের অভিষেকের অপেক্ষা

কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স। এসএ টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের দল ছিটকে গেলেই তিনি চলে আসবেন বাংলাদেশে। সেটাই হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি, সন্ধ্যাবেলাতেই রাজশাহীকে ফাইনালে উঠানোর চেষ্টা করবেন।

উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর দলীয় সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বাংলাদেশে নামবেন সকাল সোয়া নয়টায়।

এসএ টি-টোয়েন্টিতে এবার ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে ব্যাট হাতে খুব একটা রানে নেই তিনি।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার বিপিএলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলা দলটির সামনে ফাইনালে উঠার দ্বিতীয় সুযোগ বুধবার। সিলেট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচে উইলিয়ামসনকে নিয়েই নামার সম্ভাবনা প্রবল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়