শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রাজনীতিতে যোগ দি‌তে চাই‌ছেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : রাজনীতিতে যোগ দেওয়ার নজির নতুন নয় পাকিস্তানের ক্রিকেটারদের। সে দে‌শের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান রাজনৈতিক দল গঠন করে দেশটির প্রধানমন্ত্রীও হয়েছেন। তার সতীর্থ সরফরাজ নওয়াজও পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দিয়ে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

সেই ধারাবাহিকতায় রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সম্প্রতি করাচি ছেড়ে রাজধানী ইসলামাবাদে বাসস্থান পরিবর্তন করেছেন আফ্রিদি। এরপরই এই তারকার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

শৈশবে পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি উপজাতীয় এলাকায় জন্ম হলেও আফ্রিদি জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন করাচিতে। তবে আফ্রিদি নিজেই নিশ্চিত করেন, এখন থেকে তিনি ইসলামাবাদেই থাকছেন।

রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে আপাতত বিষয়টি নাকচ করে দিলেও ভবিষ্যতের দরজা খোলা রাখলেন আফ্রিদি। 

পাকিস্তানের জং পত্রিকাকে তিনি বলেন, ‘আমি চাই পাকিস্তান এগিয়ে যাক। আর সেটা সম্ভব তখনই, যখন সরকার ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেট আমাকে নাম খ্যাতি ও সম্পদ সবকিছু দিয়েছে। অবশ্যই আমার দেশের জন্য কিছু করতে চাই।

এর আগে একাধিকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে 'না' বললেও এবার তার বক্তব্যে কিছুটা ভিন্ন সুর দেখা গেছে। আফ্রিদি জানান, অতীতে তাকে সরকারি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। কারণ শুধুমাত্র একটি পদে বসে থাকা নয়, দেশের জন্য বড় প্রভাব রাখতে চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়