শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে চায় না বাংলাদেশ। যে কারণে আইসিসি ও বিসিবির দেন দরবার চলছে বেশ কিছু দিন ধরেই।

দুই পক্ষের মধ্যে মেইল চালাচালির পাশাপাশি একটি ভিডিও কনফারেন্সও হয়েছে। তাতে বাংলাদেশের নিজেদের অবস্থানে ছিল অনড়।

কনফারেন্সে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেও লাভ হয়নি। বিসিবি সাফ জানিয়েছে তারা ভারতের বাইরে খেলতে চায় ম্যাচগুলো। বিশেষ করে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। এবার জানা গেছে বিসিবিকে রাজি করাতে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আজ (১৫ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, 'আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাকে জানিয়েছে আইসিসির একটা দল বোধহয় আসছে কথা বলার জন্য।

নিজেদের পূর্বের অবস্থান থেকে একটুও সরে আসার সুযোগ দেখেন না আসিফ নজরুল। তিনি বলেন, 'আমরা আমাদের অবস্থান থেকে সরার কোন সুযোগ নাই। আমরা প্রচন্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। এবং সেটা শ্রীলঙ্কাতে আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান সূচিতে বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচই ভারতে। তিনটি কলকাতায় ও একটি মুম্বাইতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়