শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

স্থগিতের আশঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা প্রথমে অনড় অবস্থানে থাকলেও পরে কিছু শর্তে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

রাত ৮টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে বিপিএল পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়। ফলে শুক্রবার থেকেই আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের খেলা।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবারের নির্ধারিত ম্যাচগুলো আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।

প্লে-অফের সূচি অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।সূত্র: কালেরকণ্ঠ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়