শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজমুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় যা বলেছে বিসিবি 

সমালোচনার মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জরুরি অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুলকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যাও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিবি বলেছে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে বিসিবি সভাপতি অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে নাজমুল ইসলামকে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিসিবি গঠনতন্ত্রের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের যাবতীয় কার্যক্রম যাতে আরও মসৃণ ও কার্যকরভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করাই এই পরিবর্তনের লক্ষ্য।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, ক্রিকেটাররা পদত্যাগ দাবি করলেও নাজমুল ইসলাম কোনও সিদ্ধান্ত নেননি। এক্ষেত্রে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়