শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তা‌ে‌নের আজমলের মতে আইসিসি আর নেই

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। তাঁর দাবি, বর্তমান কাঠামোয় আইসিসির আর কোনো বাস্তব গুরুত্ব নেই।

করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আজমল আইসিসির ভূমিকা ও নেতৃত্বের কড়া সমালোচনা করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বর্তমানে আইসিসির চেয়ারম্যান সাবেক বিসিসিআই সভাপতি জয় শাহ। ---- টি স্পোর্ট

সাঈদ আজমল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।’ তাঁর ভাষায়, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কারণে আইসিসি পক্ষপাতহীনভাবে বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে পারছে না।’

আজমল আরও দাবি করেন, অনেক টেস্ট খেলুড়ে দেশ তার এই বক্তব্যের সঙ্গে একমত হলেও প্রকাশ্যে তা বলতে সাহস পায় না।

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। সে সময় আইসিসি ভারতের অনুরোধ মেনে দলটিকে দুবাইয়ে রেখে বাকি দলগুলোকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যাতায়াত করতে বাধ্য করে।

এ প্রসঙ্গে আজমল বলেন, ‘ভারতের পাকিস্তানে না খেলার পেছনে কোনো যুক্তিসংগত কারণ নেই। তবে আইসিসি ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা কিছু করতে পারছে না।’

ভারতের সেই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভবিষ্যৎ বৈশ্বিক টুর্নামেন্টে ভারতে খেলতে না যাওয়ার নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে একই টুর্নামেন্টে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করেছে। তবে আইসিসি সেই অনুরোধে সাড়া দেবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়