শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অল্পের জন্য হৃদয়ের সেঞ্চুরি মিস

তাওহীদ হৃদয় কি সেঞ্চুরিটা পাবেন! সিলেটে এই ভাবনাই জাগিয়ে তুলেছিলেন রংপুর রাইডার্সের ব্যাটার। শেষ ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে পরের বলে সিঙ্গেল নেওয়ায় ৯৭ রানে ননস্ট্রাইকে যান তিনি। খুশদি শাহ তৃতীয় বলে ৪ মেরে স্ট্রাইকেই থাকেন, পরের বলে ক্যাচ দেন আবদুল গাফ্‌ফারের হাতে। হৃদয়ের সামনে সেঞ্চুরির সুযোগটা আসে পরের বলে নুরুল হাসান সোহান সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিলে।

কিন্তু হৃদয় জিমি নিশামের বলে এক রানও তুলতে পারেননি। স্ট্রেইটে খেলে নিশামের সোজা বল ফেলে দৌড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাননি। ৫৬ রানের সেঞ্চুরি মিসের ইনিংসটি তিনি সাজান ৬ ছয় ও ৮ চারের মারে। তাকে গুরুত্বপূর্ণ ৪৪ রান করে সঙ্গ দেন খুশদিল শাহ। রংপুর ৪ উইকেটে পেয়েছে ১৭৮ রানের সংগ্রহ।

১৫৬ ম্যাচের ক্যারিয়ারে আজ ১৪তম বারের মতো ওপেনিংয়ে নেমেছিলেন হৃদয়। কাইলে মেয়ার্স তৃতীয় ওভারে আউট হলেও হৃদয় টিকে ছিলেন ম্যাচের প্রায় শেষ পর্যন্ত। শুরু থেকেই মারমুখী ছিলেন জাতীয় দলের এই ব্যাটার। রিপন মণ্ডলের ওভারে আউট হওয়া মেয়ার্সের সঙ্গে ২৯ রানের জুটির পর লিটন দাসের সঙ্গে করেন ২৮ রানের। লিটন ১৪ বলে ১১ রান করে সন্দীপ লামিচানের শিকার হন।

হৃদয়ের সবচেয়ে বড় জুটিটি হয় পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর সঙ্গে। ইফতিখার আহমেদ ৮ রানে আউট হওয়ার পর ১০৫ রানের জুটি গড়েন তারা। খুশদিল জিমি নিশামকে ছক্কা হাঁকাতে গিয়ে আবদুল গাফ্‌ফার সাকলাইনকে। ২৯ বলের ইনিংসটি ৪ চার ও ৩ ছয় মারেন তিনি।

এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ রংপুরের সামনে। সেক্ষেত্রে রাজশাহীকে গুটিয়ে দিতে হবে একটু আগেভাগে। রাজশাহীরও শীর্ষে উঠার সুযোগ, সেক্ষেত্রে জিততে হবে বেশ কয়েক ওভার হাতে রেখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়