শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে হার‌তে হার‌তে হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের

স্পোর্টস ডেস্ক : জয় যেন নোয়াখালী এক্সপ্রেসের কাছে পরম আরাধ্য। চলমান বিপিএলে এখন অব্দি জয়ের দেখা পায়নি দলটি। টানা ছয় ম্যাচে হারলো তারা। এবার তাদের বিপক্ষে জয়ী দল- রাজশাহী ওয়ারিয়র্স।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে নোয়াখালী। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। পদ্মা পাড়ের দলটির হয়ে ৩৫ বলে ৬০ রানের ইনিংস খেলে জয়ের নায়ক মোহাম্মদ ওয়াসিম। ---- ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল নবাগত দলটি। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপু মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫৭ রান। ২৮ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে দীপু ফিরলে ভাঙে সেই জুটি।

তবে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য। চলমান বিপিএলে সৌম্যর এটি প্রথম অর্ধশতক। ৪৩ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেছেন নোয়াখালী ওপেনার। ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে রাজশাহী। তবে বড় ইনিংস খেলতে পারেননি তানজিদ হাসান তামিম। ২০ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ২১ রান। তবে চলমান বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ওয়াসিম ঠিকই পেয়েছেন ফিফটির দেখা। ৩৫ বলে ৪টি করে বাউন্ডারি ও ছক্কায় ৬০ রান করেছেন রাজশাহীর এ ওপেনার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি।

শান্ত পারেননি বড় ইনিংস খেলতে। মেহেদী হাসান রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৩ বলে ১ রান। তবে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। উইকেট কিপার এ ব্যাটার করেছেন ২২ বলে ১৯ রান। শেষের দিকে ১৮ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে রাজশাহীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রায়ান বার্ল।
নোয়াখালীর হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়