শিরোনাম
◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের গড়া সংস্থা থে‌কে পদত‌্যাগ কর‌লেন ‌নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : সা‌র্বিয়ান টে‌নিস কিংবদন্তী নোভাক জকোভিচ ছয় বছর আগে পেশাদার টেনিস প্লেয়ার্স সংস্থা প্রতিষ্ঠার অন‌্যতম কারিগর ছিলেন। রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং সার্বিয়ার এ টেনিস কিংবদন্তি। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।

২৪টি গ্র্যান্ডস্লাম জয় করা নোভাক জকোভিচ কোর্ট ছাপিয়ে বাইরেও বেশ আলোচিত। ২০২০ সালে পেশাদার টেনিস খেলোয়াড়দের অধিকার আদায়ে প্রতিষ্ঠা করেন প্রফেশনার টেনিস প্লেয়ার অ্যাসোসিয়েশন (পিটিপিএ)।

মাত্র কয়েক বছরের মাথায় নিজের গড়া সংগঠন থেকে ইস্তফা দেন সার্বিন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সাথে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।

জকোভিচ বলেন, 'পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।

সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ'সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জকোভিচের।

মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করলো। তবে সবকিছু পেছনে ফেলে ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে পূর্ণ মনোযোগ দিতে চান জকো।

উল্লেখ্য, নোভাক জকোভিচের সরে যাওয়ায় পিটিপিএ'র ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। তবে সমর্থকদের প্রত্যাশা, মাঠের বাইরের এই বিতর্কের জবাব টেনিস কোর্টে র‍্যাকেট হাতে দেবেন এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়