শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার-ফাইনালে মরক্কো 

স্পোর্টস ডেস্ক : মর‌ক্কো জিত‌লেও লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান। তবে গো‌লের সু‌যোগ কাজে লাগাতে পারল না কেউই। দ্বিতীয়ার্ধে কঠিন এঙ্গেল থেকে জালের ঠিকানা খুঁজে নিলেন ব্রাহিম দিয়াজ। তানজানিয়াকে হারাল মরক্কো। আফকন ইতিহাসে উঠে গেল তারকা ফরোয়ার্ডের নাম।

আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। জয়সূচক গোলটি আসে দিয়াজের পা থেকে। এই জয়ে সেরা আটে উঠে গেল মরক্কো। যেখানে তাদের প্রতিপক্ষ ক্যামেরন। --- টি স্পোর্টস

ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে বাইলাইনের সামনে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান দিয়াজ। 

চলতি আফকনে এ নিয়ে টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। টুর্নামেন্টের ইতিহাসে মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কোর প্রয়াত ফুটবলার আহমেদ ফারাস টানা তিন ম্যাচে গোল করেছিলেন। 

এছাড়া ৪ গোল নিয়ে চলতি আফকনের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন দিয়াজ। পেছনে পড়ে গেছেন তার সতীর্থ আইয়ুব এল কাবি ও আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

আগামী শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ক্যামেরনের মুখোমুখি হবে মরক্কো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়