শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চল‌তি বছর ঘরের মাঠে ভারত, পা‌কিস্তান ও অ‌স্ট্রেলিয়াসহ পাঁচ শক্তিশালী দলের বিরু‌দ্ধে খেলবে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাল ব্যস্ততার কাটবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এ বছরে ঘরের মাটিতে ৫টি সিরিজ খেলবে টাইগাররা। দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। চলতি বছরে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। --- ডেই‌লি ক্রিকেট

মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ১২, ১৪ ও ১৬ মার্চ হবে সিরিজের তিনটি ওয়ানডে।

এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মাঠে গড়াবে তিন ওয়ানডে। এরপর টি-টোয়েন্টি সিরিজগুলোর ম্যাচ হবে ২৭, ২৯ এপ্রিল ও ২ মার্চ।

মে মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে মে মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান। ৮-১২ মে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর ১৬-২০ মে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

বেশ কয়েক বছর পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। ৫, ১৮ ও ১১ জুন হবে সিরিজের তিন ওয়ানডে। এরপর ১৫, ১৮ ও ২০ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

অগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ২২-২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট ৫-৯ নভেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়