শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০১:১১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের, বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

এনডিটিভি: মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। খবর এনডিটিভির।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা দিয়ে জানান, ভারতে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের পর কেকেআরকে এই নির্দেশ দিয়েছে বোর্ড। শুরুতে বিসিসিআই ‘অপেক্ষা ও পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাদের।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপকালে সাইকিয়া বলেন, ‘সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, তার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, ‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।’

এর আগে মুস্তাফিজকে দলে নেয়ায় কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ উত্তর প্রদেশ বিজেপির এক নেতা। এ ছাড়া দেশটির কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।

প্রসঙ্গত, ডিসেম্বরের নিলামে কেকেআর মুস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে কেকেআর। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়