শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স

স্পোর্টস ডেস্ক : বিপিএলে শুরুটা ভালো করেছে রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী সিলেট টাইটান্সকে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে তারা। তবে নিজেদের স্কোয়াডের শক্তি আরও বাড়ালো দলটি।

সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে দলে নিয়েছে রাজশাহী। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পদ্মা পাড়ের দলটি। --- ডেই‌লি ক্রিকেট

জাতীয় দলের ব্যস্ততার কারণে জানুয়ারির শুরুর দিকে বিপিএল ছাড়বেন পাকিস্তানের সাত ক্রিকেটার। রাজশাহীর শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ আছেন সেই দলে। 

মূলত ফারহানের বিকল্প হিসেবে ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে আবারও দলটির সাথে যোগ দিতে পারেন পাকিস্তানের দুই ক্রিকেটার।

এদিকে বিপিএল শুরুর আগে নানা নাটকীয়তার জন্ম দেওয়া চট্টগ্রাম রয়্যালসে যোগ দিয়েছে ইংলিশ ক্রিকেটার অ্যাডাম রসিংটন। এছাড়াও পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার হাসান নেওয়াজকে নেওয়ার কথা জানিয়েছে বন্দর নগরীর দলটি। জানিয়ে রাখা, চট্টগ্রামের দায়িত্ব এখন বিসিবির হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়