শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চট্টগ্রাম রয়্যালসের ভাগ‌্যবরণ কর‌লো পা‌কিস্তা‌নের মুলতান সুলতান্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ভাগ্য বরণ করলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতান্স। মালিকানা জটিলতা থাকায় পিএসএলের ফ্রাঞ্চাইজিটির দায়িত্বভার নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, 

“পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুলতান সুলতান্সকে নিলামে তুলব। এর আগে আগামী আট থেকে দশ দিনের মধ্যে একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দিয়ে ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম নিশ্চিত করা হবে। ---- টি স্পোর্টস

পিসিবির এই ঘোষণার পর আলী তারিন এক পোস্টে লিখেছেন, “একটু দেরি হয়ে গেছে, তবে সত্যি বলতে ভালো লাগছে যে বিষয়গুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে।

গত মাসে মুলতান সুলতান্সের সাবেক মালিক আলী তারিন ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছাড়ার ঘোষণা দেন। পিএসএলের ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, স্বচ্ছতা ও উচ্চাকাঙ্ক্ষার অভাবের অভিযোগের কারণে এই সিদ্ধান্ত আসে। 

৩১ ডিসেম্বর তারিনের মালিকানা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকায় পিসিবির সামনে তিনটি ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক খোঁজার সুযোগ তৈরি হয়েছিল। নাকভি ইঙ্গিত দিয়েছেন, চাইলে তারিন নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির যেকোনো একটি জন্য বিড করতে পারেন। 

বিপিএল শুরুর একদিন আগে আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে দলের মালিকানা ছেড়ে দেয় চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি। উদ্ভূত পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়