শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, খেল‌বেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে আছেন বৈভব সূর্যবংশী। মার মার কাট কাট ব্যাটিং উপহার দিয়ে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। --- ডেই‌লি ক্রিকেট

চোটের কারণে অধিনায়ক আয়ুষ মহাত্রে ও সহ-অধিনায়ক ভিহান মালহোত্রা দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নিতে না পারলেও, তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন।

কবজির চোটে আক্রান্ত হওয়ায় মহাত্রে ও মালহোত্রা বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন এবং সরাসরি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

তাদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী।

৩, ৫ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য তিনটি ওয়ানডে ম্যাচের এই সিরিজটি বিশ্বকাপের আগে ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে ১৫ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে ভারতের অন্য প্রতিপক্ষ বাংলাদেশ ও নিউজিল্যান্ড।এর আগে পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত।

ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিগ্যান কুন্ডু (উইকেটকিপার), হারভাংশ সিং (উইকেটকিপার), আর এস অম্ব্রিশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মোহাম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিশান কুমার সিং, উদ্ভব মোহন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়